আপনার মন্তব্য পাঠাতে ফর্মটি ব্যবহার করুন৷
আপনার বার্তা
বিষয়
আপনার বার্তা
আপনার নাম
নামের শেষাংশ
লিঙ্গ



ইমেল ঠিকানা
শহর
দেশ

ফ্রান্সে গোলাপগঞ্জ উপজেলা স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

User Image
  ওয়েব নিউজ
প্রকাশিত - ২৮ সেপ্টেম্বর, ২০২৬   ১২:৪৪ এএম
webnews24
ছবি: || ওয়েব নিউজ
উজ্জ্বল আহমেদ, ফ্রান্স

ফ্রান্সে গোলাপগঞ্জ উপজেলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘ইয়াকুব, আইয়ুব ওমর চতুর্থ ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ফাইনালে বালাগঞ্জ-ওসমানীনগর ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিয়ানীবাজার উপজেলা স্পোর্টিং ক্লাব প্যারিস।

টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ আসরে টানা চতুর্থবারের মতো ফাইনালে ওঠে বিয়ানীবাজার উপজেলা স্পোর্টিং ক্লাব প্যারিস। পুরো টুর্নামেন্টে দলটির খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন। বিশেষ করে ফ্রান্সের ডিভিশন-১-এর খেলোয়াড় রায়হান আহমদ অসাধারণ পারফরম্যান্স করে দর্শকদের নজর কাড়েন। ফাইনালে রানার্সআপ হয়েছে বালাগঞ্জ-ওসমানীনগর ক্লাব। 

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে দেওয়া হয় ৫০০ ইউরো এবং রানার্সআপ দলকে দেওয়া হয় ৩০০ ইউরো। এর পাশাপাশি অংশগ্রহণকারী প্রতিটি ফুটবল ক্লাবকে আয়োজকদের পক্ষ থেকে উৎসাহ হিসেবে কোরআন শরীফ সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।

ফাইনাল খেলা শেষে স্থানীয় সময় সন্ধ্যা ৮টায় লিগাল এইড হলরুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোলাপগঞ্জ উপজেলা স্পোর্টিং ক্লাবের সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লিগাল এইডের প্রেসিডেন্ট আজাদ মিয়া।বিশেষ অথিতি - সেলিম আহমেদ, প্রধান উপদেষ্টা, গোলাপগঞ্জ উপজেলা স্পোর্টিং ক্লাব।বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বাছিত, প্রোপ্রাইটর মাখসে সেইন্ট ডেনিস

প্রধান অতিথির বক্তব্যে আজাদ মিয়া খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, প্রবাসজীবনে কর্মব্যস্ততার পাশাপাশি শরীর ও মন সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে উঠতে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা প্রয়োজন। এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মকে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন। তিনি এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে কর্মব্যস্ত জীবনের পাশাপাশি খেলাধুলা মানুষের শরীর ও মন সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে প্রবাসজীবনের নানা চাপ ও হতাশা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে খেলাধুলা একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তাই ভবিষ্যতে ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির মধ্যে এ ধরনের ক্রীড়া আয়োজন আরও বেশি করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সেন্ট ডেনিস সুপার মার্কেটের পরিচালক আব্দুল বাসেত বলেন, এ ধরনের উদ্যোগে তিনি সবসময় সহযোগিতা করে যাবেন। সবাই নিজ নিজ অবস্থান থেকে অল্প অল্প করে সহযোগিতা করলে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম খেলাধুলার প্রতি আরও আগ্রহী হবে। একই সঙ্গে তারা বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গেও পরিচিত হওয়ার সুযোগ পাবে।

আব্দুল বাসেত আরও বলেন, প্রতি বছর এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে কমিউনিটির সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ আলম, সভাপতি গোলাপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ,গীয়াস উদ্দিন জসীম, আহ্ববায়ক, ফ্রান্স বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন ,আবু হাসান, সভাপতি, শ্রমিক গ্রূপ ,ফয়সল উদ্দিন, সভাপতি, শাহজালাল স্পোর্টিং ক্লাব ফ্রান্স ,মাহবুবুল হক কয়েস - মানবাধিকার কর্মী ,জিল্লুর রহমান, সহ সভাপতি, গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদ ফ্রান্স  এছাড়া আরও অনেকে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিভিন্ন দলের খেলোয়াড়, সংগঠক ও ক্রীড়াপ্রেমীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সব দলের প্রতিনিধিদের হাতে সান্ত্বনা পুরস্কার হিসেবে কোরআন শরীফ তুলে দেন আয়োজকরা।

প্রবাসে বাংলাদেশি কমিউনিটির মধ্যে সম্প্রীতি, সুস্থ বিনোদন এবং নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে গোলাপগঞ্জ উপজেলা স্পোর্টিং ক্লাবের এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

প্যারিস বাংলাদেশ দূতাবাস প্রবাসী
ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
প্রবাসীদের কল্যাণে দূতাবাসের সঙ্গে যৌথভাবে কাজ করা