আপনার মন্তব্য পাঠাতে ফর্মটি ব্যবহার করুন৷
আপনার বার্তা
বিষয়
আপনার বার্তা
আপনার নাম
নামের শেষাংশ
লিঙ্গ



ইমেল ঠিকানা
শহর
দেশ
মঞ্চে নাম ঘোষণার চেয়ে ছবি তোলাতেই বেশি ব্যস্ততা!

প্যারিসে ‘ক্রেস্ট উৎসব’ নাকি সম্মাননা অনুষ্ঠান?

User Image
  ওয়েব নিউজ
প্রকাশিত - ১৯ মে, ২০২৬   ১২:২৩ পিএম
webnews24
ছবি : সংগ্রহীত
নিজেস্ব প্রতিবেদক

ফ্রান্সের প্যারিসে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা প্রদানের এক অনুষ্ঠান শেষ পর্যন্ত পরিণত হয় ক্রেস্ট মহোৎসবে। উপস্থিত অনেক প্রবাসীর ভাষায়, অনুষ্ঠানটি ছিল সম্মাননার চেয়ে বেশি বিভ্রান্তির।

১৭ মে রবিবার প্যারিসের মাক্সদরমি এলাকার একটি হলে আয়োজিত অনুষ্ঠানে সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, সাংবাদিক, শিল্পী ও ক্রীড়া অঙ্গনের বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। তবে ক্রেস্ট বিতরণ শুরু হতেই দৃশ্যপট বদলে যায়।

আরও পড়ুন: ফ্রান্সে ‘অ্যাওয়ার্ড ইন্ডাস্ট্রি’ নিয়ে প্রশ্ন: স্বীকৃতি নাকি বাণিজ্য?

উপস্থিত দর্শকদের মতে, মঞ্চে কে অতিথি, কে আয়োজক, কে সম্মাননা দিচ্ছেন আর কে নিচ্ছেন, তা বুঝতেই নাকি সময় কেটে গেছে! এক পর্যায়ে দর্শকদের মধ্যে ফিসফাস শুরু হয়, এটা কি সম্মাননা অনুষ্ঠান, নাকি ওপেন মাইক সেলফি সেশন?

অনুষ্ঠানে একসঙ্গে একাধিক মাইক্রোফোনে নাম ঘোষণা, মঞ্চে অতিরিক্ত লোকজনের উপস্থিতি, অবিরাম ছবি তোলা আর স্বতঃস্ফূর্ত ! চলাচলে পুরো আয়োজন যেন যার যার ক্রেস্ট, তার তার ফটো নীতিতে এগোতে থাকে।

একজন প্রবাসী মজা করে বলেন, শুরুতে ভেবেছিলাম সম্মাননা অনুষ্ঠান দেখতে এসেছি, শেষে মনে হলো ক্রেস্টের পাইকারি বাজারে চলে এসেছি! আরেকজনের মন্তব্য, মঞ্চে এত মানুষ ছিল যে, শেষ দিকে বোঝাই কঠিন হয়ে গিয়েছিল কার সম্মাননা হচ্ছে আর কার ফটোসেশন চলছে।

সবচেয়ে আলোচিত বিষয় ছিল অনুষ্ঠানের সমাপ্তি। কোনো আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা ছাড়াই প্রধান অতিথির সঙ্গে দলীয় ছবি তোলার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। অনেকে তখনও বুঝে উঠতে পারেননি, অনুষ্ঠান শেষ হয়েছে নাকি দ্বিতীয় পর্ব শুরু হতে যাচ্ছে।

কমিউনিটির অনেকের প্রশ্ন, সম্মাননা আয়োজনের উদ্দেশ্য যদি স্বীকৃতি হয়, তাহলে সেটি কি মর্যাদাপূর্ণ ও সুশৃঙ্খল হওয়া উচিত নয়? নাকি এখন সম্মাননার চেয়ে ক্রেস্টের সংখ্যাই বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে?

প্যারিসের প্রবাসী মহলে এখন নতুন আলোচনা: ফ্রান্সে কি তবে শুরু হলো নতুন ‘অ্যাওয়ার্ড ইন্ডাস্ট্রি?

ফ্রান্সের প্যারিসে বাংলাদেশি কমিউনিটির সম্মাননা অনুষ্ঠান শেষ পর্যন্ত এমন এক পর্যায়ে পৌঁছায়, যেখানে উপস্থিত অনেকেরই প্রশ্ন ছিল, আমরা কি সম্মাননা অনুষ্ঠানে এসেছি, নাকি ক্রেস্ট মেলার উদ্বোধনে?

রবিবার আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শুরুটা ছিল যথারীতি আনুষ্ঠানিক। বক্তব্য, অতিথি পরিচিতি সবই চলছিল নিয়মমাফিক।

কিন্তু আসল নাটক শুরু হয় ক্রেস্ট বিতরণ পর্বে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এক পর্যায়ে মঞ্চে এত মানুষ উঠে আসেন যে দর্শক সারি থেকে কারও কারও মনে হচ্ছিল, মনে হয় এখন ক্রেস্টের সাথে সিরিয়াল নম্বরও দেওয়া হবে!

একদিকে নাম ঘোষণা, অন্যদিকে মাইক্রোফোনে আরেক ঘোষণা, এদিকে ছবি তোলা, ওদিকে মঞ্চে যাতায়াত... পুরো পরিস্থিতি দেখে এক দর্শকের মন্তব্য: অনুষ্ঠানটা এত ডায়নামিক ছিল যে, পাঁচ মিনিট পরপর গল্পের চরিত্র বদলে যাচ্ছিল!

আরেকজন বলেন, শুরুতে বুঝছিলাম কে অতিথি। পরে বুঝছিলাম কে ক্রেস্ট নিচ্ছেন। শেষে বুঝতেই পারিনি আমি কী বুঝতেছিলাম! মঞ্চে ফটোসেশনের ব্যস্ততা এতটাই বেড়ে যায় যে অনেকে মজা করে বলেন,এটা সম্মাননা অনুষ্ঠান না, ‘ফটো উইথ ক্রেস্ট’ প্যাকেজ ছিল!

অনুষ্ঠানের সমাপ্তিটাও ছিল ব্যতিক্রমী। কোনো আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা ছাড়াই ছবি তোলার মধ্য দিয়ে পর্দা নামে আয়োজনের। তবে কয়েকজন দর্শক তখনও বসে ছিলেন, সম্ভবত ভেবেছিলেন, আসল অনুষ্ঠান বুঝি এখন শুরু হবে!
এদিকে কমিউনিটিতে নতুন আলোচনা শুরু হয়েছে: প্যারিসে কি তবে নতুন শিল্পের জন্ম হলো? নাম তার  অ্যাওয়ার্ড ইন্ডাস্ট্রি!

সামাজিক মহলে এখন প্রশ্ন একটাই: ক্রেস্ট বেশি, নাকি কনফিউশন বেশি?
 

প্যারিস বাংলাদেশ দূতাবাস প্রবাসী
ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মঞ্চে নাম ঘোষণার চেয়ে ছবি তোলাতেই বেশি ব্যস্ততা!
মঞ্চে সম্মাননা, পর্দার আড়ালে হিসাবের খাতা?
কূটনৈতিক সংকেত নাকি জনমত প্রতিফলন?