আপনার মন্তব্য পাঠাতে ফর্মটি ব্যবহার করুন৷
আপনার বার্তা
বিষয়
আপনার বার্তা
আপনার নাম
নামের শেষাংশ
লিঙ্গ



ইমেল ঠিকানা
শহর
দেশ

ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশিদের সমস্যা ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা

User Image
  ওয়েব নিউজ
প্রকাশিত - ২৮ অক্টোবর, ২০২৬   ১০:০৮ পিএম
webnews24
ছবি : সংগ্রহীত
আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় ধরে ফ্রান্স ও বাংলাদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ফরাসি নাগরিক, বাংলাদেশি বংশোদ্ভূত লেখক ও বাংলা ভাষার দোভাষী নয়ন এন কে।

রাষ্ট্রদূতের সঙ্গে এ সাক্ষাতে তিনি তাঁর ব্যক্তিগত ও পেশাগত কর্মকাণ্ড, ফরাসি ও বাংলা ভাষায় প্রকাশিত বই এবং সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, তাঁদের অধিকার ও সুযোগ-সুবিধা এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক, শিক্ষাগত ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

আলোচনায় ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের প্রশাসনিক জটিলতা, দৈনন্দিন জীবনের নানা চ্যালেঞ্জ এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। এ সময় অভিবাসীদের প্রশাসনিক ও সামাজিক সহায়তা এবং ফরাসি সমাজে তাঁদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সলিডারিতে আজি ফ্রান্স (SAF)-এর কার্যক্রম সম্পর্কেও রাষ্ট্রদূতকে অবহিত করা হয়।

এ ছাড়া ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের পরিবারের সদস্যদের একসঙ্গে বসবাসের সুযোগ, পারিবারিক পুনর্মিলন প্রক্রিয়া এবং এ-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশি শিক্ষার্থীদের ফ্রান্সে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং শিক্ষাসংক্রান্ত সহযোগিতা সম্প্রসারণের বিষয়টিও আলোচনায় স্থান পায়।

দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের প্রসঙ্গে ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বৃদ্ধি, ব্যবসায়িক যোগাযোগ সম্প্রসারণ এবং সম্ভাব্য বিনিয়োগকারীদের আকৃষ্ট করার বিষয় নিয়ে মতবিনিময় হয়। একই সঙ্গে দক্ষ পেশাজীবী ও উদ্ভাবনী প্রকল্পের উদ্যোক্তাদের জন্য প্রযোজ্য ট্যালেন্ট ভিসাব্যবস্থা এবং বিনিয়োগের নতুন সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণে বাংলাদেশ দূতাবাসের ভূমিকা, প্রবাসীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। আলোচনায় সাংস্কৃতিক বিনিময়, শিক্ষা, অর্থনৈতিক সহযোগিতা ও মানবিক সম্পর্ক সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা উঠে আসে।

সাক্ষাৎ শেষে তিনি রাষ্ট্রদূতকে মূল্যবান সময় দেওয়া এবং আন্তরিক পরিবেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানান। তাঁর প্রত্যাশা, এ ধরনের মতবিনিময় ভবিষ্যতে ফ্রান্স ও বাংলাদেশের জনগণের পারস্পরিক কল্যাণে বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ এবং সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরিতে ভূমিকা রাখবে।

তিনি মনে করেন, ফ্রান্স ও বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হলে দুই দেশের নাগরিক, শিক্ষার্থী, পরিবার, উদ্যোক্তা এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর জন্য নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। এ ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও কার্যকর উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্যারিস বাংলাদেশ
ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুবকের মৃত্যু ঘিরে রহস্য