আপনার মন্তব্য পাঠাতে ফর্মটি ব্যবহার করুন৷
আপনার বার্তা
বিষয়
আপনার বার্তা
আপনার নাম
নামের শেষাংশ
লিঙ্গ



ইমেল ঠিকানা
শহর
দেশ

ঝালকাঠি কাঁঠালিয়ায় ব্রিজ ভেঙে খালে ট্রাক, দুর্ভোগে ১০ গ্রাম

User Image
  ওয়েব নিউজ
প্রকাশিত - ১৬ মে, ২০২৬   ১১:৫০ পিএম
webnews24
ছবি: || ওয়েব নিউজ
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় একটি পুরোনো ও ঝুঁকিপূর্ণ গার্ডার ব্রিজ ধসে পাথরবোঝাই একটি ট্রাক খালে পড়ে যাওয়ার ঘটনায় অন্তত ১০টি গ্রামের সঙ্গে উপজেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার (ভোরে) উপজেলার বান্দাঘাটা-কৈখালী-ভান্ডারিয়া সড়কের জোড়াপুল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা থেকে প্রায় ১০ টন পাথর নিয়ে একটি ট্রাক কাঁঠালিয়ার ষাটকুড়া এলাকার উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রাকটি জোড়াপুল বাজার সংলগ্ন দীর্ঘদিনের পুরোনো গার্ডার ব্রিজটি পার হওয়ার সময় হঠাৎ সেটি ধসে পড়ে। এতে ট্রাকটির পেছনের দুটি চাকা বিচ্ছিন্ন হয়ে খালে পড়ে যায়।

পরে স্থানীয়দের সহযোগিতায় বেকু (এক্সকাভেটর) ব্যবহার করে ট্রাকটি উদ্ধার করা হলেও সড়ক যোগাযোগ এখনো স্বাভাবিক হয়নি। ব্রিজ ধসের ফলে চেচরিরামপুর ইউনিয়নসহ অন্তত ১০টি গ্রামের মানুষের উপজেলা সদরে যাতায়াত বন্ধ হয়ে গেছে।

এ ঘটনায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, ব্যবসায়ী ও নিত্যপ্রয়োজনীয় কাজে যাতায়াতকারী সাধারণ মানুষ। বিকল্প সড়ক না থাকায় স্থানীয়দের অনেক দূর ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে কাঁঠালিয়া উপজেলা প্রশাসন ও সড়ক বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন বলেন, “দুর্ঘটনাকবলিত ট্রাকটি দ্রুত অপসারণ করা হয়েছে। ভেঙে পড়া ব্রিজটি জরুরি ভিত্তিতে মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত সড়ক যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।”

ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মজিবুর রহমান বলেন, “ব্রিজটি অনেক পুরোনো হওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে যোগাযোগ পুনরুদ্ধারের কাজ শুরু করা হবে।”

এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তারা দ্রুত একটি টেকসই নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।

স্থানীয়দের আশঙ্কা, অস্থায়ী মেরামতের পরিবর্তে স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার ঝুঁকি থেকে যাবে।

বাংলাদেশ বরিশাল
ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ভুল রাজনীতির বয়ান' নিয়ে তুমুল প্রতিক্রিয়া