আপনার মন্তব্য পাঠাতে ফর্মটি ব্যবহার করুন৷
আপনার বার্তা
বিষয়
আপনার বার্তা
আপনার নাম
নামের শেষাংশ
লিঙ্গ



ইমেল ঠিকানা
শহর
দেশ
গণতান্ত্রিক নেতৃত্ব প্রতিষ্ঠার অঙ্গীকার

ফ্রান্সে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন

User Image
  ওয়েব নিউজ
প্রকাশিত - ১৩ জুলাই, ২০২৬   ০৯:০৬ পিএম
webnews24
ছবি: || ওয়েব নিউজ
বদরুল বিন আফরোজ , ফ্রান্স

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্স-এর আগামী কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত করাই তাদের মূল লক্ষ্য।

রোববার (১২ জুলাই) সন্ধ্যা ৮টায় ফ্রান্সের লিগ্যাল এইড হলরুমে অনুষ্ঠিত এক সভায় নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সহ-সভাপতি, আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য আলতাফুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক, আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য মনোয়ার হোসেন মুজাহিদ।

সভায় সর্বসম্মতিক্রমে জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও আহ্বায়ক উপদেষ্টা খসরুজ্জামান জালালাবাদীকে প্রধান নির্বাচন কমিশনার করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনের অন্য সদস্যরা হলেন আঙ্গুর আলম, আজিজ উদ্দিন, আব্দুল কাদির এবং বেলায়েতুর রাজা।

সভায় উপস্থিত ছিলেন, ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রায় ২৫ থেকে ৩০ জন প্রবাসী নতুন সদস্য হিসেবে আবেদনপত্র জমা দিয়েছেন। পাশাপাশি পুরোনো সদস্যদের সদস্যপদ নবায়নের কার্যক্রমও সম্পন্ন হয়েছে।

বক্তারা বলেন, সংগঠনের মূল লক্ষ্য হলো জালালাবাদ অ্যাসোসিয়েশনে গণতান্ত্রিক চর্চা পুনঃপ্রতিষ্ঠা করা এবং স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্বকে সামনে নিয়ে আসা। তারা আশা প্রকাশ করেন, নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন নেতৃত্ব সংগঠনকে আরও কার্যকর, জবাবদিহিমূলক এবং ঐক্যবদ্ধ একটি প্রতিষ্ঠানে পরিণত করবে।

সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সহ-সভাপতি ও আহ্বায়ক সদস্য জাবেদ হোসেন, সাবেক সহ-সভাপতি ও আহ্বায়ক সদস্য সাদ মোহাম্মদ, সাবেক সহ-সভাপতি আজাদ মিয়া, সাবেক সহ-অর্থ সম্পাদক আব্দুল কুদ্দুস, সাবেক কার্যনির্বাহী সদস্য কাদির আহমদ, সামছুল ইসলাম সহ সিলেট বিভাগের বিভিন্ন শ্রেণি-পেশার ফ্রান্সপ্রবাসী ব্যক্তিবর্গ।

নবগঠিত নির্বাচন কমিশন নির্ধারিত সময়ের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ, সদস্যপদ যাচাই-বাছাই এবং একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেছে।
 

প্যারিস বাংলাদেশ দূতাবাস প্রবাসী
ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
গণতান্ত্রিক নেতৃত্ব প্রতিষ্ঠার অঙ্গীকার
মঞ্চে নাম ঘোষণার চেয়ে ছবি তোলাতেই বেশি ব্যস্ততা!
মঞ্চে সম্মাননা, পর্দার আড়ালে হিসাবের খাতা?