আপনার মন্তব্য পাঠাতে ফর্মটি ব্যবহার করুন৷
আপনার বার্তা
বিষয়
আপনার বার্তা
আপনার নাম
নামের শেষাংশ
লিঙ্গ



ইমেল ঠিকানা
শহর
দেশ

কৃষকের মুখে হাসি ফোটাতে মাঠে প্রত্যয় তরুণ সংঘ, কেটে দিচ্ছে তলিয়ে যাওয়া ধান

User Image
  ওয়েব নিউজ
প্রকাশিত - ১৫ মে, ২০২৬   ০৮:৫৬ পিএম
webnews24
ছবি: || ওয়েব নিউজ
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি

অতিবৃষ্টি ও বন্যার পানিতে ফসলহানির শঙ্কায় থাকা কৃষকদের পাশে দাঁড়িয়েছে ঝালকাঠির সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “প্রত্যয় তরুণ সংঘ”। সংগঠনটির সদস্যরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কৃষকদের মাঠের পাকা ধান কেটে ঘরে তুলতে সহায়তা করছেন। তাদের এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসা কুড়িয়েছে।

শুক্রবার দুপুরে নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে কৃষকদের ধান কাটার কাজে অংশ নেন সংগঠনটির সদস্যরা। টানা বৃষ্টি ও বন্যার পানিতে অনেক জমির ধান তলিয়ে যাওয়ায় দ্রুত ফসল ঘরে তুলতে না পারলে আরও বড় ক্ষতির আশঙ্কা দেখা দেয়। এমন সংকটময় পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়ায় প্রত্যয় তরুণ সংঘ।

সংগঠনটির সভাপতি যুবরাজ দাস বলেন, বন্যা ও টানা বৃষ্টির কারণে কৃষকদের ধান নষ্ট হয়ে যাচ্ছে। এতে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আমরা প্রত্যয় তরুণ সংঘের সদস্যরা আমাদের সামর্থ্য অনুযায়ী কৃষকদের সহযোগিতা করার চেষ্টা করছি।”

সাধারণ সম্পাদক হৃদয় কর্মকার বলেন, বৃষ্টির পানিতে ধান পচে যাচ্ছে। শ্রমিক সংকটের কারণে কৃষকরা সময়মতো ধান ঘরে তুলতে পারছেন না। ফলে অনেক ফসল নষ্ট হচ্ছে। তাই সকল সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি আহ্বান জানাই, সবাই যেন নিজ নিজ অবস্থান থেকে কৃষকদের পাশে দাঁড়ায়।”

স্থানীয় কৃষক মাসুদ মৃধা জানান, আমার ১৭ কাঠা জমির ধান বন্যার পানিতে তলিয়ে গেছে। ধান কাটার জন্য শ্রমিকও পাওয়া যাচ্ছিল না। এই কঠিন সময়ে প্রত্যয় তরুণ সংঘের সদস্যরা আমাদের ধান কেটে ঘরে তুলতে সাহায্য করেছেন। তাদের সহযোগিতায় আমাদের অনেক কষ্ট লাঘব হয়েছে।”

প্রত্যয় তরুণ সংঘের সদস্যরা জানান, মানবতার সেবায় এবং দুর্যোগকবলিত কৃষকদের সহায়তায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ
ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ভুল রাজনীতির বয়ান' নিয়ে তুমুল প্রতিক্রিয়া