আপনার মন্তব্য পাঠাতে ফর্মটি ব্যবহার করুন৷
আপনার বার্তা
বিষয়
আপনার বার্তা
আপনার নাম
নামের শেষাংশ
লিঙ্গ



ইমেল ঠিকানা
শহর
দেশ

ইসলামী শরিয়াহভিত্তিক আইন হলে আবারও জোট হবে: ইসলামী আন্দোলন

User Image
  ওয়েব নিউজ
প্রকাশিত - ২১ জানুয়ারি, ২০২৬   ০৭:৪৩ পিএম
webnews24
ছবি : সংগ্রহীত
নিজেস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনের প্রার্থী মুফতী ফয়জুল করীম বলেছেন, ভবিষ্যতে যদি ইসলামী শরিয়াহর ভিত্তিতে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়, তাহলে আবারও রাজনৈতিক জোট গঠিত হবে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে বরিশাল প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুন কোনো রাজনৈতিক জোটে যাবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুফতী ফয়জুল করীম বলেন, আপাতত নতুন কোনো জোটে যাওয়ার সুযোগ নেই। তবে তিনি স্পষ্ট করে বলেন, ভবিষ্যতে ইসলামী শরিয়াহভিত্তিক আইন প্রণয়নের উদ্যোগ দেখা দিলে তখন আবারও জোট গঠনের বিষয়টি বিবেচনায় আসবে।

তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য ছিল ইসলামের পক্ষে একটি শক্ত অবস্থান নিশ্চিত করা। আগে সেই লক্ষ্য বাস্তবায়নে একটি বাক্স ছিল, এখন ইসলামের পক্ষে হাতপাখার বাক্স রয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জামায়াতের আমিরের প্রতি সম্মান জানিয়ে তার আসনে ইসলামী আন্দোলন কোনো প্রার্থী দেয়নি। একইভাবে জামায়াতও আমাদের প্রতি সম্মান দেখিয়ে তাদের প্রার্থী প্রত্যাহার করেছে। এ জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই।

আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দেবেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, যাদের মাধ্যমে মানুষের জানমাল, ইজ্জত, ব্যবসা-বাণিজ্য ও নিরাপত্তা নিশ্চিত হবে, জনগণ স্বাভাবিকভাবেই তাদেরই ভোট দেবে।

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকার কারণে কারও নাগরিকত্ব বাতিল করা হয়নি। সরকার দলটির রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে। তবে কোনো ব্যক্তি যদি অপরাধে জড়িত না থাকেন এবং তার বিরুদ্ধে মামলা না থাকে, তাহলে তার নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

বাংলাদেশ রাজনীতি
ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন