ওয়েব নিউজ |
বাংলাদেশের রাজনীতিতে নতুন এক চমক হিসেবে উঠে এসেছেন ন্যাশনাল কনসেনসাস পার্টি (এনসিপি) এর তরুণ নেতা হাসনাত আব্দুল্লাহ। ২০২৪ এর জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে তার নাম উচ্চারিত হচ্ছে বারবার আলোচনায়, বিতর্কে এবং জনগণের মুখে মুখে।
নির্বাচনী এলাকায় হাসনাত আব্দুল্লাহর প্রচারণা চলছে একেবারে ভিন্নধর্মীভাবে। তিনি মাঠে-ময়দানে মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন, কারও ঘরে বসে ভাত খাচ্ছেন, কখনও রাস্তার দোকানে চায়ের কাপে আলাপ জমাচ্ছেন। তার এই সহজ-সরল আচরণ স্থানীয় ভোটারদের মন জয় করেছে দ্রুতই।
অন্যদিকে প্রতিদ্বন্দ্বী দলগুলো তাকে নিয়ে নানা সমালোচনা করছে। বিএনপির প্রভাবশালী নেতা মঞ্জুরুল আহসান মুন্সী সম্প্রতি এক উঠান বৈঠকে বলেন, যার বংশপরিচয় নেই, বাপ-দাদার নাম নেই, সেও নাকি এমপি হবে! যার যোগ্যতা নাই এমপি হওয়ার, সেও নাকি এমপি হবে!
এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। বিএনপি’র অনেক নেতাকর্মী মন্তব্য করেন, “এমপিতে তাড়ানোর পর ৫০০ ভোট পাবে কিনা সন্দেহ আছে।” তবে মাঠের চিত্র সম্পূর্ণ ভিন্ন প্রতিদিন হাজার হাজার মানুষ হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। মিছিল, পথসভা, গণসংযোগ সবখানেই উৎসবমুখর পরিবেশ আবার কেউ কেউ ভালোবেসে আব্দুল্লাহর হাতে নগদ টাকাও দিচ্ছে । তার জনপ্রিয়তা এখন শুধু নিজ এলাকায় নয়, ছড়িয়ে পড়ছে সারাদেশে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন,“হাসনাত আব্দুল্লাহ জনগণের রাজনীতি করতে জানেন। প্রচার নয়, মানুষের হৃদয়ে জায়গা বানাতেই তিনি সফল হয়েছেন।”
‘দ্বিতীয় প্রজাতন্ত্র’-এর স্বপ্ন ও এনসিপির উত্থান গত জুলাই মাসে টানা আন্দোলন, বলিদান ও পরিবর্তনের আকাঙ্ক্ষায় যখন পুরো বাংলাদেশ এক ঐতিহাসিক রূপান্তরের দ্বারপ্রান্তে দাঁড়ায়, সেই মুহূর্তকেই ভিত্তি করে গঠিত হয় ন্যাশনাল কনসেনসাস পার্টি (NCP) একটি ছাত্র-নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল। দলের মূল লক্ষ্য হলো দেশকে “দ্বিতীয় প্রজাতন্ত্র” হিসেবে গড়ে তোলা একটি সুষ্ঠু, ন্যায়ভিত্তিক ও সংবিধাননিষ্ঠ সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা।
এই নতুন রাজনৈতিক শক্তির অন্যতম মুখ হয়ে উঠেছেন হাসনাত (Hasnat) আব্দুল্লাহ, যিনি বর্তমানে এনসিপির দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি অক্সফোর্ড ইউনিয়ন আয়োজিত “বাংলাদেশের জুলাই বিপ্লব” বিষয়ক উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে বাংলাদেশের চার তরুণ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের মধ্যে রয়েছেন হাসনাত আব্দুল্লাহ যার নেতৃত্বগুণ ও জনপ্রিয়তা এখন শুধু বাংলাদেশেই নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশি বিশ্লেষকরাও লক্ষ্য করছেন আগ্রহভরে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের ভাষায়,“হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের তরুণ প্রজন্মের রাজনীতিতে নতুন ধারা এনেছেন সাধারণ মানুষ ও তরুণদের মধ্যে তিনি এখন আশার প্রতীক।
