ওয়েব নিউজ |
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ভারতে তিনি গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিয়েছেন। তবে কার সঙ্গে এবং কি বিষয়ে আলোচনা হয়েছে, তা ভারতের অনুমতি ছাড়া প্রকাশ করা সম্ভব নয়।
শনিবার (৩০ আগস্ট ২০২৫) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জিএম কাদের জানান, বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট নানা বিষয়ে আলাপ হয়েছে। তবে আলোচনার বিস্তারিত জানাতে তিনি অনিচ্ছুক।
তিনি বলেন, “ভারতে কি আলাপ হয়েছে এবং কি বিষয়ে আলোচনা হয়েছে, তা ভারতের সম্মতি ছাড়া আমি বলতে পারবো না।”
জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, দলকে শক্তিশালী করতে দেশ-বিদেশে নানা উদ্যোগ চলছে। দেশের মানুষের প্রত্যাশা পূরণে জাতীয় পার্টি ইতিবাচক ভূমিকা রাখতে প্রস্তুত।
