আপনার মন্তব্য পাঠাতে ফর্মটি ব্যবহার করুন৷
আপনার বার্তা
বিষয়
আপনার বার্তা
আপনার নাম
নামের শেষাংশ
লিঙ্গ



ইমেল ঠিকানা
শহর
দেশ

স্পেনে বাংলাদেশ প্রেসক্লাবের দুই সাবেক নেতাকে আজীবন বহিষ্কার

User Image
  ওয়েব নিউজ
প্রকাশিত - ২৮ মে, ২০২৬   ০৯:২৬ পিএম
webnews24
ছবি: || ওয়েব নিউজ
আন্তর্জাতিক ডেস্ক

সংগঠনের শৃঙ্খলা, নীতি ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেন সংগঠনের দুই সাবেক নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন সংগঠনটির সাবেক সভাপতি এ কে এম জহিরুল ইসলাম এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দিন রাজি।

মঙ্গলবার (২৮ মে) বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ, অভ্যন্তরীণ নীতিমালা অমান্য এবং গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপের অভিযোগ তদন্ত ও পর্যালোচনার পর সংগঠনের কার্যনির্বাহী কমিটি এ সিদ্ধান্ত গ্রহণ করে। সিদ্ধান্ত অনুযায়ী, বহিষ্কৃত দুই ব্যক্তি সংগঠনের সকল পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে অপসারিত হলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের ভাবমূর্তি ও ঐক্য রক্ষায় ভবিষ্যতেও কঠোর অবস্থানে থাকবে বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেন।

এ বিষয়ে সংগঠনের সভাপতি বকুল খান ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তটি নিশ্চিত করা হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন